ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা, ৫ মুসল্লি নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদে এশার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫ জন মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় আলআদুম মসজিদে যখন মুসল্লিরা সান্ধ্যকালীন প্রার্থনায় অংশ নিচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বর্নো রাজ্যটি গত ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও তাদের সহযোগী সংগঠন আইএসডব্লিউএপির সহিংসতার কেন্দ্রবিন্দু।

বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও বাজার কমিটির নেতা মাস্তা দালোরি বলেন, নামাজ চলাকালীন হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়। ঠিক কীভাবে কী ঘটেছে, তা কেউ বুঝতে পারছে না।

বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত মাইদুগুরি টিচিং হাসপাতাল এবং স্টেট স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ দল এলাকাটি ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।

বর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বর ও অমানবিক’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যখন ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে মগ্ন, তখন উপাসনালয়ে এমন হামলা পবিত্রতার চরম লঙ্ঘন। উৎসবের এই মৌসুমে তিনি সব উপাসনালয় ও জনসমাগমস্থলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

বর্নো রাজ্য পুলিশের মুখপাত্র কেনেথ দাসো জানিয়েছেন, নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বাসিন্দাদের শান্ত থাকার ও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

নাইজেরিয়ার এই অঞ্চলে দীর্ঘ দেড় দশক ধরে সশস্ত্র বিদ্রোহীরা বেসামরিক নাগরিক, মসজিদ ও বাজার লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এর আগে গত আগস্ট মাসে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে একটি মসজিদ ও আশপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা, ৫ মুসল্লি নিহত

আপডেট সময় : ১০:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫