ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দক্ষিণ-পূর্ব তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় জেলা তাইতুংয়ে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.৯ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের কম্পন রাজধানী তাইপেতেও অনুভূত হয়। 

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, সারা তাইওয়ানজুড়ে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক প্রতিবেদন পাওয়া যায়নি।

তাইওয়ানের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য নির্ধারিত সীমায় পৌঁছায়নি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত তাইওয়ান ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। এর আগে, ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২,০০০ জনেরও বেশি মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

দক্ষিণ-পূর্ব তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫