ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শুক্রবার রাত থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ শোক মিছিল নিয়ে গতকালই শাহবাগে এসে সমবেত হয়েছিল। শনিবার (২০ ডিসেম্বর) ধীরে ধীরে লোক আসতে শুরু করেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়ায় জনসমাগম বাড়তে শুরু করবে  বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় জানাজার পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিরাপত্তার স্বার্থে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কোনও অংশগ্রহণকারী ব্যাগ বা ভারী বস্তু নিয়ে এলাকায় প্রবেশ করতে পারবেন না। এছাড়া পুরো এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে বিপুল জনসমাগম ও শৃঙ্খলার স্বার্থে শনিবার সকাল ১০টা থেকে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ ওই এলাকায় সাধারণ যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ১০:১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫