ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ২০ হাজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার ১ মাসের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে এই তথ্য  জানা যায়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় “পোস্টাল ভোট বিডি” অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসির এই ওয়েবসাইট থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৫ লাখ ২১ হাজার ৬৪০ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬৬ জন, নারী ভোটার ৩২ হাজার ৫৭২ জন।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া সহ অন্যান্য দেশগুলো।

এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। এই দেশ থেকে নিবন্ধন করেছে ১ লাখ ৩০ হাজার ৩৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখান থেকে নিবন্ধন করেছে ৬৪ হাজার ১০৭ জন। তৃতীয়তে রয়েছে কাতার। এখানে নিবন্ধন করেছে ৪৮ হাজার ৯৫১ জন। আর এই তিনটিসহ ১০ হাজারের বেশি নিবন্ধন হয়েছে ১২টি দেশে। বাকি নয়টি দেশ হলো ওমান, মালয়েশিয়া , সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ইতালি এবং কানাডা।

ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এর আগে গত রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে। দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা ছাপানোর কাজ শুরু করছি।

তিনি বলেন, দেশের ভেতরে তিন ধরনের ভোটার (আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে থাকা ব্যক্তি ও সরকারি কর্মচারি) পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু দিন থেকে শুরু করে মোট ১৫ দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইনকান্ট্রি পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে।

এদিকে গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কাজে নিয়োজিতদের পোস্টাল ব্যালটে ভোট দান নিবন্ধন শুরু করতে পারবেন আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে। আইনশৃঙ্খলা বাহিনী যারা সরাসরি নির্বাচনের কাজে যুক্ত থাকবেন তাদের আরও কিছুটা সময় লাগবে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা এক কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপেক্ষা ছিল কেবল ভোট আয়োজনের চূড়ান্ত পদক্ষেপ নির্বাচনি তফসিল ঘোষণা। সেই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ২০ হাজার

আপডেট সময় : ১১:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫