ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা প্রথম আলো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর অফিসের চারপাশ ঘিরে দায়িত্ব পালন করতে দেখা গেছে র‍্যাব ও পুলিশের সদস্যদের।

ভবনটির সামনে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, এখনও হামলাকারীদের প্রবেশের আশঙ্কা রয়েছে। সে কারণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাত ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবনের সামনের সড়কের প্রবেশমুখে সারিবদ্ধভাবে বসে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভবনের সামনে ও চারপাশে অতিরিক্ত সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জানান, চব্বিশ ঘণ্টা শিফটিং আকারে এখানে ডিউটি অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে যেন কোনও ধরনের হামলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।

দায়িত্বরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখনও কিছু মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা করছে। তারা যেন ঢুকতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি। আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা প্রথম আলো

আপডেট সময় : ১০:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫