ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ ক্যাম্পাসের সব মসজিদে একসঙ্গে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগরিবের নামাজ শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ উপলক্ষে উপাচার্য ভবনসহ সব হল, হোস্টেল ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে শরিফ ওসমান হাদির জানাজার নামাজ শনিবার জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাপ ও হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫