ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ভারতের শুল্ক ও ভর্তুকির বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যে ভারতের আরোপিত শুল্ক এবং সৌরবিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে মামলা করেছে চীন। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের এসব শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে এবং এতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চীনের দাবি, এ পদক্ষেপগুলো ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছে, তারা আবারও ভারতকে ডব্লিউটিওতে করা সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ‘ভুল নীতি’ অবিলম্বে সংশোধনের দাবিও করেছে বেইজিং।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

ভারতের শুল্ক ও ভর্তুকির বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫