ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলায় উদ্বেগ প্রকাশ সিপিজের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয় ও প্রথম আলোর অফিসে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ একদল লোক। সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে/এশিয়া) এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে প্রতিনিধিরা দেখেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পর্যালোচনার কাজ করছেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ডেইলি স্টার ভবনের ১ থেকে ৩তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। আগুনে এসব তলার অফিস কক্ষ, আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ৪ থেকে ৭তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। কাগজপত্র, কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন উপকরণ তছনছ করে ফেলা হয়েছে। এক কথায় পুরো ভবনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সিপিজের ওই পোস্টে বলা হয়, রাতে সাংবাদিকদের ভবনের ভেতরে রেখেই অগ্নিসংযোগ করে হামলাকারীরা। পরে যদিও তাদের উদ্ধার করা হয়।

পরিস্থিতি তাদের পর্যবেক্ষণে রয়েছে উল্লেখ করে সিপিজে। বাংলাদেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনাতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলায় উদ্বেগ প্রকাশ সিপিজের

আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫