ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে পাঁচ দিনে গ্রেফতার ৪২৩২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর দেশব্যাপী শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের পাঁচ দিনে ৪ হাজার ২৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ৩৯২ জনকে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বার্তায় পুলিশ সদরদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ডেভিল হান্ট ফেজ-২ এর ৯৬৮ জনকে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৭৪ জনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ডেভিল হান্ট ফেজ-২ তে ৪ হাজার ২৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯০৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি শর্টগান, তিনটি ককটেল, চারটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড গুলি ও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, ডেভিল হান্ট ফেজ-২ শুরু হওয়ার পর থেকে গত পাঁচ দিনে ৪২ হাজার ৮৯৪টি যানবাহন তল্লাশি করেছে পুলিশ।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন হাদি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিন্ন বাস্তবতায় বইমেলা: চ্যালেঞ্জ ছাপিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রত্যয়

পুলিশের বিশেষ অভিযানে পাঁচ দিনে গ্রেফতার ৪২৩২

আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫