ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মৌচাক ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর মৌচাকে ফরচুর শপিং মলের সামনে ‘ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ফরচুন শপিং মলের সামনের ফ্লাইওভার (তিন তলার সমান) থেকে দুই-তিনটি ককটেল নিচে ছোড়া হয়। এতে একজন নারী পথচারী আহত হয়েছেন।

তিনি আরও বলেন,  ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনও যান থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়। ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের চূড়ান্ত রণকৌশল: সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আইআরজিসি’র ঘোষণা

মৌচাক ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত

আপডেট সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫