(পিআর) পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত ও বাস্তবায়ন এবং গণভোটসহ মোট পাঁচটি দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে (বাদ আসর) শহরের ট্রাফিক পয়েন্টে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মু মামুন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আলী এবং পৌর জামায়াতের নায়েবে আমির আজিজুল হক মাসুক। এ সময় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ তাদের পাঁচ দফা দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। তারা এই লক্ষ্যে পিআর বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার এবং ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
রিপোর্টারের নাম 





















