ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আগামী নির্বাচনে দ্বাদশের প্রার্থীদের বাদ দেওয়ার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পান—এমন ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ দাবির কথা জানান সংগঠনের সভাপতি রিফাত রশীদ।

তিনি বলেন, “২০২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন, তারা যেন ভবিষ্যতের কোনও নির্বাচনে অংশ নিতে না পারেন—সে দাবিতে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। বর্তমানে নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা এখনও জীবনঝুঁকিতে রয়েছেন। পলাতকরা বিদেশে বসে হত্যার নীলনকশা আঁকছে।”

রিফাত রশীদ আরও বলেন, “পলাতক ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হার্ডলাইনে যাবে। হামলা ও রক্তের জবাব পাল্টা দেওয়া হবে। আওয়ামী লীগের ভোট না থাকায় তারা ভোট চুরি করেছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটের জন্য তাদের কাছে সেজদা দিতে মরিয়া হয়ে উঠেছে।”

এ সময় সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, “২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বাইরে থেকেও অনেকে সংসদ সদস্য হয়েছেন। অথচ তারা জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যাকে সমর্থন করেছেন। তাই ওই ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, তাদের কেউই যেন ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে না পারেন—সে দাবিতে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

আগামী নির্বাচনে দ্বাদশের প্রার্থীদের বাদ দেওয়ার দাবি

আপডেট সময় : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫