ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় এবং দি বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন দৈনিক আমার দেশ পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক ড. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, ডা. নাজনীন কবীর, মো. মোজাফফর হাসান খান মজলিস, এস এম শাহজাহান সিরাজ, আবদুল কাইয়ুম আল ফয়সাল, মুহা. হাফিজুর রহমান, নজরুল ইসলাম শাওন, এইচ এম দুলালসহ অনেকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ দিনব্যাপী চলবে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ব্যবস্থাপনায় এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় বিএফডিসি প্রাঙ্গণেও আরও একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে হাসপাতালের বিভিন্ন বিভাগের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখেন। মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, বক্ষব্যাধি, অর্থোপেডিক, নাক-কান-গলা, নিউরোসার্জারি, রক্তরোগ, মনোরোগ, ক্যানসার ও ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের সেবা প্রদান করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এ সময় বিশেষ প্যাকেজ হিসেবে ছয়টি পরীক্ষা—সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ইসিজি ও হোল অ্যাবডোমেন আল্ট্রাসনোগ্রাম—১২০০ টাকায় করা হয়। এছাড়া প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হয়। ডেন্টাল চেকআপ ফ্রি রাখা হয় এবং প্রয়োজনে অন্যান্য ডেন্টাল চিকিৎসায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে বহুমুখী চাপ: সিপিডি’র মতে, ঘুরে দাঁড়াতে গভীর সংস্কার প্রয়োজন

ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫