ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভারতের ট্রলারডুবি নিয়ে নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার: আইএসপিআর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সম্প্রতি কিছু কিছু সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পারমিতা-১০ নামক একটি ভারতীয় মাছ ধরার ট্রলারকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দেয় বলে অপপ্রচার চালানো হচ্ছে।

প্রকৃতপক্ষে, ভারতীয় মাছ ধরার ট্রলারটি দুর্ঘটনায় পতিত হওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২ মাইলের বেশি দূরত্বে বাংলাদেশের জলসীমায় টহল কার্যক্রম পরিচালনা করছিল বলে জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) থেকে মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার, ঢাকাকে ই-মেইল এর মাধ্যমে জানানো হয় যে, ভারতের মাছ ধরা নৌকা পারমিতা-১০ নামক একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ১৬ জন জেলেসহ ডুবে যায়। ভারতীয় অপর একটি মাছধরার ট্রলার রঘুপতি এ পর্যন্ত পারমিতা-১০-এর ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বাকি ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। এছাড়াও নিখোঁজ জেলেদের উদ্ধারে ইন্ডিয়ান কোস্ট গার্ড পার্শ্ববর্তী সব জাহাজ এবং মাছ ধরা ট্রলারকে সহায়তা করার আহ্বান জানায়।

আইএসপিআর আরও জানায়, এ পরিপ্রেক্ষিতে ভারতীয় এমআরসিসি থেকে ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজকে দ্রুততার সঙ্গে বাংলাদেশের জলসীমায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ও ভারতের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনীর টহলরত জাহাজ ভারতীয় কোস্টগার্ড ও বাংলাদেশের স্থানীয় জেলেদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের জলসীমায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। এই ধরনের উদ্যোগ কেবল মানবিক দায়িত্ব পূরণই করে না, বরং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয় যে, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ ধরার ট্রলার পারমিতা-১০-কে ডুবিয়ে দেয়, যা ভিত্তিহীন। এ ধরনের ভুল তথ্য গণমাধ্যমে প্রচার অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এমতাবস্থায় বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হতে বিরত থাকার জন্য সব সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

ভারতের ট্রলারডুবি নিয়ে নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার: আইএসপিআর

আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫