ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশের বিজয় দিবসে মোদির পোস্ট: মুক্তিযুদ্ধকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ দাবি, পোস্টে নেই বাংলাদেশের নাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর বুকে ঠাঁই করে নেয় লাল-সবুজের পতাকা। এরপর প্রতি বছর ১৬ ডিসেম্বর বিশেষভাবে পালিত হয়।

এবারের বিজয় দিবস নিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন এবং পোস্টে কোথাও বাংলাদেশের নামই নেননি। বরং পুরো ঘটনাটিকে তিনি বলেছেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’।

বাংলাদেশের বিজয় দিবসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোদি লিখেছেন, “বিজয় দিবসে, আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল।”

তিনি আরও লেখেন, “এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

বাংলাদেশের বিজয় দিবসে মোদির পোস্ট: মুক্তিযুদ্ধকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ দাবি, পোস্টে নেই বাংলাদেশের নাম

আপডেট সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫