ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

হাদিকে হত্যাচেষ্টার মামলা ডিবিতে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন মডেল থানায় যে মামলা হয়েছে, সেটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্ত করবে ডিবি মতিঝিল বিভাগ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, হাদিকে গুলির ঘটনায় রবিবার থানায় মামলা দায়ের করা হয়। সোমবার মামলাটি আনুষ্ঠানিকভাবে ডিবি মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুর।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে প্রথমে আটক করা হয়। পরে আটক করা হয় মূল সন্দেহভাজন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে।

তবে ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক এখনও অধরা।‎ তারা দুজন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

হাদিকে হত্যাচেষ্টার মামলা ডিবিতে

আপডেট সময় : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫