ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুরক্ষা ইস্যুতে আইজিপি বাহারুল আলমের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সাক্ষাৎকালে আইজিপি বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি নির্বাচনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা পরিকল্পনা ও গৃহীত সার্বিক প্রস্তুতির বিস্তারিত ব্যাখ্যা করেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কেও তিনি অবহিত করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, দক্ষতা ও নিরাপত্তা প্রটোকল সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবেন।

বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গোপন রাজনীতি ছেড়ে শিবিরকে প্রকাশ্যে আসা উচিত’: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫