ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানান, স্কুলভ্রমণ শেষে ক্যারিবীয় উপকূলীয় শহর তুলু থেকে মেডেলিনে ফেরার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের স্নাতক সম্পন্ন হওয়ার আনন্দ উদযাপন করছিল।

“ডিসেম্বরের এই সময়ে পুরো সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক খবর,” তিনি বলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিফাইন্ড আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে অনড় হাসিনা

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭

আপডেট সময় : ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫