ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনসহ রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতের সুপারিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন নির্ধারণসহ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়ন নিশ্চিতের সুপারিশ করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) উদ্যোগে আয়োজিত কর্মশালায় এসব সুপারিশ তুলে ধরা হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বার্ডোর উপ-ব্যবস্থাপক ফিরোজা খাতুন। প্রবন্ধে তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদে সংরক্ষিত আসন নির্ধারণ জরুরি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা প্রয়োজন।

প্রবন্ধে আরও সুপারিশ করা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, ভাতা, ক্ষমতায়ন ও অভিগম্যতা নিশ্চিত করতে একটি পৃথক “প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রণালয়” গঠন করা উচিত, যেখানে প্রতিবন্ধিতা বিষয়ক সব নীতি, বাজেট, কর্মসূচি ও সেবাগুলো সমন্বিতভাবে পরিচালিত হবে।

এছাড়া যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নীতি-নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে, শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত “প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সচিব” নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনসহ রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতের সুপারিশ

আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫