ভারতের মোদি সরকারের সঙ্গে আজ আবার আলোচনায় বসবে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর আগে শুক্রবার সিজেপি-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সরকারের দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।
সিজেপি প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন এবং ২০ জুলাই পুলিশি হামলায় আহত বিক্ষোভকারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। দলের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে সিজেপি ৩ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) বাতিলের পর আত্মহত্যা করা ব্যক্তিদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণেরও দাবি করেছে। আজ শনিবার দুই পক্ষ আবার বৈঠকে বসবে বলে জানা গেছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ করে আসছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের এই বিক্ষোভ ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 




















