ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইয়েমেনের বন্দরে সৌদি হামলা: হুতিদের কঠোর জবাবের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরনগরীতে সৌদি আরব হামলা চালিয়েছে। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হুতি নিয়ন্ত্রিত সরকার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েমেনি হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হোদেইদাকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সৌদি সরকার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, শুক্রবার গভীর রাতের এই হামলা রিয়াদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে এবং এর কড়া জবাব দেওয়া হবে।

হুতি-সমর্থিত সংবাদমাধ্যম ‘আল মাসিরাহ’ জানিয়েছে, সৌদি বিমান হামলায় দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও কামারান দ্বীপে চালানো হামলায় একজন নারী আহত হয়েছেন। অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হোদেইদা বন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হোদেইদা বন্দরনগরীটি হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। এই অঞ্চলের অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা এই বন্দর দিয়েই প্রবেশ করে।

তবে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হোদেইদা বন্দরে সরাসরি আঘাত হানার তথ্য অস্বীকার করেছে। জোটের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই উত্তেজনা বৃদ্ধির জন্য হুতিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের সাম্প্রতিক আক্রমণকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ বলে অভিহিত করেন।

এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি সতর্ক করে বলেছেন, হুতিরা যদি তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে সৌদি জোট প্রয়োজনীয় সমস্ত সামরিক পদক্ষেপ নেবে এবং কঠোর হস্তে তা দমন করবে। এর আগে গত বুধবার লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় হুতিরা, এতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হুতিদের দাবি, তাদের ঘোষিত নৌ-অবরোধ লঙ্ঘন করার কারণেই ওই ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়েছিল। উল্লেখ্য, গত ১৩ জুলাই সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলার পর ২০ জুলাই থেকে এই নৌপথে অবরোধ আরোপ করে হুতিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: বিতর্কিত নিয়োগ ও রাজনৈতিক পদত্যাগের নেপথ্যে

ইয়েমেনের বন্দরে সৌদি হামলা: হুতিদের কঠোর জবাবের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬