ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

নারী সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের দায়ে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখার সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনী বরগুনা হাসপাতালে যোগদানের পর থেকেই তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম সুযোগ পেলেই কোনো কারণ ছাড়া তার অফিস কক্ষে ডাকতেন। এছাড়া অনৈতিক প্রস্তাব/কুপ্রস্তাবসহ অশালীন ইঙ্গিত করতেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।

বিধিমালার বিধি ৩(গ) অনুযায়ী ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের জবাব লিখিতভাবে দাখিল এবং নির্ধারিত দশ দিন সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, ডা. মো. রেজওয়ানুর আলম ব্যক্তিগত শুনানি চান কি না, এ বিষয়েও জানাতে বলা হয়েছে।

হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে দেওয়া লিখিত অভিযোগে ডা. লুৎফুন্নাহার লনী দাবি করেন, চলতি বছরের ৬ জুন বরগুনা জেনারেল হাসপাতালে যোগদানের পর থেকেই তত্ত্বাবধায়ক বিভিন্ন অজুহাতে তাকে নিজের কক্ষে ডেকে পাঠাতেন এবং অশোভন আচরণ ও কুরুচিপূর্ণ ইঙ্গিত করতেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ১৩ জুলাই সকালে হোয়াটসঅ্যাপে কল করে তত্ত্বাবধায়ক তাকে নিজের ডরমিটরি কক্ষে একসঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় পরদিন হাসপাতালের স্টাফ ও নার্সদের সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নিজেকে নিরাপত্তাহীন দাবি করে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

এরপর ২১ জুলাই হাসপাতালের কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকের পর ডা. লনী অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। তবে পরদিন, ২২ জুলাই, তিনি আবারও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে নতুন…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেট সময় : ০৯:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬