ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাবিনা-মাসুরাদের নিয়ে ফুটসালে লড়বে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

আগামী বছর জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো মাঠে গড়াবে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপ। তা সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।

১৮ জনের দলে আছেন— গত সাফ জয়ী দলের সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নীলুফার ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকারের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা। ২০২২ সাফ চ্যাম্পিয়ানশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া ও মিশরাত জাহান মৌসুমীর মতো চলে যাওয়াদেরও জায়গা হয়েছে প্রাথমিক দলে।

এর আগে সাবিনার নেতৃত্বে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। অবশ্য তিন ম্যাচের সবগুলোতেই হেরে যায় সাবিনারা।

এই প্রাথমিক দলে দুটি সাফ চ্যাম্পিয়ানশিপ জয়ী অধিনায়ক সাবিনা ও সুমাইয়ার অবশ্য ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে।

থাইল্যান্ডে খেলার আগে বাংলাদেশ দল সেখানে ১০ দিন অনুশীলন করবে বলে জানিয়েছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। বাংলাদেশ দলে কোচের দায়িত্বে আছেন ৫৯ বছর বয়সি ইরানি সাইদ খোদারাহামি।

প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি, সাথি বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

সাবিনা-মাসুরাদের নিয়ে ফুটসালে লড়বে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫