ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মায়ামিকে চ্যাম্পিয়ন করার চার মাস পরই দায়িত্ব ছাড়লেন মাসচেরানো

ইন্টার মায়ামিকে ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিলেন জাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্জেন্টিনার এই সাবেক তারকা ফুটবলার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ড্র করার পরপরই তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানান।

মাসচেরানোর বিদায়ের পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলারমো হোয়োসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। লিওনেল মেসির সাবেক এই সতীর্থ প্রায় দেড় বছর মায়ামির ডাগআউটে ছিলেন। তার অধীনে দলটি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে খেলার গৌরব অর্জন করে। তবে ২০২৫ মৌসুমে এমএলএস কাপ জিতে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় রচনার পরপরই তার এই প্রস্থান ফুটবল ভক্তদের অবাক করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

মায়ামিকে চ্যাম্পিয়ন করার চার মাস পরই দায়িত্ব ছাড়লেন মাসচেরানো

আপডেট সময় : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬