ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট: সেমিফাইনালে এনআরবিসি, প্রাইম, সিটি ও ইস্টার্ন ব্যাংক

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল পর্বে চারটি ম্যাচেই দেখা গেছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। ব্যাট-বল উভয় বিভাগে পারফরম্যান্সের ঝলকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

প্রথম কোয়ার্টার ফাইনালে এনআরবিসি ব্যাংক রাজশাহীর কৃষি ব্যাংককে পরাজিত করে। মিন্টুর ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস এবং শুভর ৩ উইকেট ম্যাচসেরা পারফরম্যান্স ছিল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রাইম ব্যাংক সোনালী ব্যাংককে ৭ উইকেটে পরাজিত করে। নাজিব ২৯ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সিটি ব্যাংক অগ্রনী ব্যাংককে ৭ রানে পরাজিত করে। সাব্বির ৩৮ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইস্টার্ন ব্যাংক ট্রাস্ট ব্যাংককে ৭৭ রানে পরাজিত করে। এলাহী ৪৩ রান ও আলম ২৫ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

চারটি ম্যাচ শেষে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। প্রথম সেমিফাইনালে ১৭ এপ্রিল এনআরবিসি ব্যাংক মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। একই দিনে সিটি ব্যাংক খেলবে ইস্টার্ন ব্যাংকের বিপক্ষে। এছাড়া একই দিন প্লেট ফাইনালে সেমিফাইনাল হেরে যাওয়া দুই দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল, যেখানে দুই সেমিফাইনাল জয়ী দল শিরোপার লড়াইয় করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট: সেমিফাইনালে এনআরবিসি, প্রাইম, সিটি ও ইস্টার্ন ব্যাংক

আপডেট সময় : ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬