ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রথমবার চীনে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চীনের সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নে প্রথমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেখানে যাচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে আঁখি-লিমারা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণাও করা হয়েছে।

কক্সবাজারে বর্তমানে পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব–১৯ পর্যায়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২–২ এ সমতা। দুই দল শুক্রবার (১২ ডিসেম্বর) শেষ ম্যাচে মুখোমুখি হবে। এই সিরিজ শেষে চীন সফরে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। সেখানে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য আগের দিনই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের বেশ কয়েকজন খেলোয়াড় চীন সফরের স্কোয়াডে আছেন। ১৪ জনের এই স্কোয়াডে পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা চীন সফরে আছেন।

বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরে চীনে পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে হাংজুতে। ২২ ডিসেম্বর চীন থেকে উড়াল দেবেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল: সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতসী মজুমদার, জেরিন তাসনিম, লামিয়া মৃধা, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারি শ্রাবণী। 

স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ইসরাইলি হামলায় খামেনির পরিবারের সদস্যসহ প্রাণহানি: উদ্বেগ ও অনিশ্চয়তা

প্রথমবার চীনে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল

আপডেট সময় : ১১:৫৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫