ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তফসিলকে স্বাগত গণতান্ত্রিক সংস্কার জোটের, সামগ্রিক পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের তফসিল ও গণভোটকে স্বাগত জানিয়েছে জুলাই অভ্যুত্থান ও সংস্কারকে ধারণকারী তিন দলীয় প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। তবে সামগ্রিক পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জোট নেতারা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে জোটের মুখপাত্র ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, এতদিন যেসব সুযোগ সন্ধানী এবং সংস্কারবিরোধী চক্র নির্বাচন হবে না বলে গল্প ছড়িয়েছে নির্বাচনি তফসিল ঘোষণার মাধ্যমে তাদের মুখে চুনকালি পড়লো। 
সরকারকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের পথ প্রশস্ত করে সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

একইসঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে অস্বস্তি প্রকাশ করে তারা বলেন, সব দলের প্রতি সমান আচরণ এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি।

বেশ কয়েক জায়গায় সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জোট নেতারা বলেন, এই পরিস্থিতির উন্নতি না হলে ১৪ শত শহীদ এবং হাজারও আহত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা যেখানে ঘোষণা দিয়েছেন এবার ইতিহাসের সেরা নির্বাচন হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মনোভাব এখনও ততটা জনবান্ধব নয়। অতিদ্রুত পেশাদার ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দেন তিন জোটের নেতারা।

তারা বলেন, সব শর্ত পূরণ করার পরও এমনকি হাইকোর্টের আদেশ সত্ত্বেও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। এ ধরনের আচরণ জনমনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কা তৈরি করবে।

সব ধরনের নেতিবাচক আচরণ ও প্রশ্নবোধক কর্মকাণ্ড পরিহার করে নির্বাচন কমিশন ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে আশাবাদী জোট নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

তফসিলকে স্বাগত গণতান্ত্রিক সংস্কার জোটের, সামগ্রিক পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০১:০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫