ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বুদ্ধিজীবী-বিজয় দিবসে ভিআইপি যাতায়াত ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রিক রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিকসহ অন্যান্য ভিআইপি ব্যক্তিদের যাতায়াতকে ঘিরে বেশকিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

দুটি দিবস উপলক্ষে আগামী রবিবার ও মঙ্গলবার নির্ধারিত সময়ে ওইসব সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বন্ধ থাকবে যে-সব সড়ক

ভোর ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) এড়িয়ে সব ধরনের যানবাহনকে বিকল্প সড়কে চলাচল করতে বলা হয়েছে।

বিকল্প সড়কগুলো হচ্ছে

আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসা যানবাহনগুলো নবাবেরবাগ ক্রসিং থেকে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করা যানবাহনগুলো টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে।

মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাওয়া যানবাহনগুলো মিরপুর-১ থেকে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে। গাবতলী থেকে ঢাকামুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।

দারুসসালাম থানা এলাকা থেকে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।

বিজয় দিবসে বন্ধ থাকবে যে-সব সড়ক

বিজয় দিবসের পুষ্পাঞ্জলি অর্পণ করতে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে রাষ্ট্রপতিসহ অন্যান্য ভিভিআাইপি ও ভিআইপিদের যাতায়াত ঘিরে ভোর ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব যানবাহনকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড এড়িয়ে যেতে বলা হয়েছে।

বিকল্প সড়কগুলো হলো—গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

বুদ্ধিজীবী-বিজয় দিবসে ভিআইপি যাতায়াত ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

আপডেট সময় : ১১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫