ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রাশিয়ায় আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কার পেলেন রাফি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রাশিয়ার ক্রাসনোয়ারস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৫-এ প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছেন মো. রাফি তালুকদার। একই সঙ্গে ৪০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারী ৪০০ জনের মধ্যে পেয়েছেন বিজয়ীর পুরস্কারও।

ঢাকার রাশিয়ান হাউস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই তথ্য জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক অনলাইন ভাষণের মাধ্যমে অলিম্পিয়াডের সূচনা হয়, যেখানে বৈশ্বিক সহযোগিতা, আর্থিক নিরাপত্তা এবং যুব নেতৃত্বের ওপর জোর দেওয়া হয়।

সাত দিন ধরে অংশগ্রহণকারীরা বক্তৃতা, বিশেষজ্ঞ সেশন, ব্যাবহারিক চ্যালেঞ্জ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শীর্ষস্থানীয় রাশিয়ান বিশ্ববিদ্যালয়, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্রিকস প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

চূড়ান্ত রাউন্ডে, প্রার্থীরা চারটি প্রধান বিভাগ তথ্য সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক এবং আইনশাস্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রাশিয়ান হাউজ জানায়, এই অসাধারণ সাফল্য আন্তর্জাতিক অ্যাকাডেমিক মঞ্চে বাংলাদেশি তরুণদের সম্ভাবনাকে তুলে ধরে। আমরা বিশ্বাস করি, তার এই অর্জন বাংলাদেশের আরও অনেক শিক্ষার্থীকে গ্লোবাল অলিম্পিয়াডে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষাগত সম্পর্ক জোরদার করবে। এই অসাধারণ অর্জনের জন্য মো. রাফি তালুকদারকে আন্তরিক অভিনন্দন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

রাশিয়ায় আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কার পেলেন রাফি

আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫