ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

লালবা‌গে ছুরিকাঘাতে যুবক খুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগ চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রিয়াদ (৩৫) নামের যুবককে হত্যা করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পথচারী মোহাম্মদ ফাহিমসহ স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত‌বে উদ্ধারকারী পথচারীরা কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত রিয়াদ লালবাগের স্থায়ী বাসিন্দা মো. সালামের ছেলে। বর্তমানে লালবাগ শহীদ নগরে পরিবারকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এক বছর বয়সী এক ছেলে আছে তার।

হাসপাতালে নিহতের মা নাছিমা বেগম বলেন, সন্ধ্যায় বাসা থেকে বের হয় রিয়াদ। এরপর খবর পাই ছেলে ঢামেক হাসপাতালে। ছুটে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

লালবা‌গে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫