ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের অংশ হিসেবে ১২তম সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। ১০ ও ১১ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ এ সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, যৌথ মহড়া, কর্মশালা ও বিভিন্ন সক্ষমতা উন্নয়ন কার্যক্রমসহ বিস্তৃত বিষয় আলোচনা হয়। এছাড়া বিদ্যমান সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগে অপারেশনস ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস। সংলাপে সশস্ত্র বাহিনী ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্টগার্ডসহ সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।

প্রতিরক্ষা সংলাপকে দুই দেশের সামরিক অংশীদারত্ব বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়। এ সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে সমন্বয় আরও বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ

আপডেট সময় : ১০:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫