ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে হেনস্তা, ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক আ ক ম জামাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক আ ক ম জামালকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে হেনস্তা করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের আরেক অধ্যাপক জিনাত হুদাও।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

হেনস্তার বিষয়ে আ ক ম জামাল বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষকদের বিরুদ্ধে এমন ‘মব এবং হেনস্তা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ‘নজিরবিহীন’। 

‘আমরা এর আগেও বহুবার সামাজিক বিজ্ঞান অনুষদে গিয়েছি, তখন এমন হয়নি। আজকে কেন হলো?’

এ বিষয়ে এ বি জুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশফায়ার দিতে হবে বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ ক ম জামাল ও জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজ ক্যাম্পাসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদের পাকড়াও করি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা পালিয়ে যায়।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সমাজ বিজ্ঞান অনুষদের সিঁড়িতে অধ্যাপক আ ক ম জামালকে পুলিশে দেওয়ার উদ্দেশে আটকে রাখার চেষ্টা করছেন ডাকসু নেতা এ বি জুবায়ের। এ সময় শিক্ষক জামাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জুবায়ের তার হুডি ধরে টান দেন এবং হুডিটি খুলে যায়। এরপর ওই শিক্ষক দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গাড়িতে ওঠার চেষ্টা করেন। জুবায়ের গাড়ির দরজা ধরে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং অধ্যাপক জামাল গাড়িযোগে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে হেনস্তা, ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক আ ক ম জামাল

আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫