ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আইনের শাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে সুপ্রিম কোর্ট সচিবালয়: আসিফ নজরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আইনের শাসন প্রতিষ্ঠার পথে সুপ্রিম কোর্ট সচিবালয় বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ নজরুল বলেন, ‘আজ বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক দিন। আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপন করা হলো। এই সচিবালয় প্রতিষ্ঠার জন্য বিগত দুই-তিন দশক অনেক চেষ্টা করেও কোনও লাভ হয়নি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এই আইন পাশ হয়েছে। এর পেছনে আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন।’

তিনি বলেন, ‘আগে যেমন অধস্তন আদালতের বিচারকদের প্রতি আইন মন্ত্রণালয়ের খবরদারির অভিযোগ পাওয়া যেত, রাজনৈতিক প্রভাব থাকতো। এখন আর এ ধরনের রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকবে না। আমরা বিশ্বাস করি এই সচিবালয় আইনের শাসন প্রতিষ্ঠার পথে বড় ভূমিকা রাখবে।’

এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত, ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, বাংলাদেশের অ‍্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আমন্ত্রিত আইনজীবীবৃন্দ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

আইনের শাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে সুপ্রিম কোর্ট সচিবালয়: আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫