মহান বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এই ৫৪ জনের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং করার আয়োজন করা হয়েছে। বিজয় দিবসের দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিম বাংলাদেশের একটি ছবি পোস্ট করে আশিক চৌধুরী লিখেছেন- ‘স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশে ঝাঁপ দেবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে লাল সবুজের পতাকা। সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড। সবাই আমন্ত্রিত।’
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এই আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে এ দিন চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো।
রিপোর্টারের নাম 























