ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু আজ থেকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হতে যাওয়া এই আসর মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, প্রথম ধাপে ভারতের কিছু ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ রুপি (প্রায় ১.১ ডলার)। শ্রীলঙ্কায় রাখা হয়েছে সর্বনিম্ন ১০০০ লঙ্কান রুপি (প্রায় ৩.২ ডলার)। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির তারিখ পরে জানানো হবে। টিকিট কেনা যাবে tickets.cricketworldcup.com এ।

আইসিসি প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত বলেন, ‘টিকিট বিক্রির প্রথম ধাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রত্যেক ভক্ত—তাদের পটভূমি, ভৌগোলিক অবস্থান বা আর্থিক সামর্থ্য যাই হোক—স্টেডিয়ামে বিশ্বমানের ক্রিকেট দেখার সুযোগ পাবেন। মাত্র ১০০ রুপি কিংবা ১০০০ লঙ্কান রুপি থেকে টিকিট শুরু—এটা মূলত দর্শকের জন্য দুয়ার আরও খুলে দেওয়া। আমরা চাই কোটি মানুষ দূর থেকে নয়, স্টেডিয়ামের ভেতর বসে ক্রিকেট উৎসবের আবেগ ও উচ্ছ্বাসে শরিক হোক।’

২০২৬ বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। তাতে থাকছে মোট ৫৫টি ম্যাচ। আগের আসরের মতো এবারও দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রথম রাউন্ডের গ্রুপ:

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি
গ্রুপ ডি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার এইটে, যেখানে তারা আবার দুটি গ্রুপে ভাগ হবে। সেখান থেকে শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনাল। শেষ চারের লড়াই দুটি হবে আগামী ৪ ও ৫ মার্চ। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু আজ থেকে

আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫