ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘জামায়াত কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে?’ —প্রশ্ন রিজভীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে। তিনি জামায়াতের এমন কার্যকলাপের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে”—জামায়াতের এমন প্রচারণা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। রিজভী অভিযোগ করেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারণার জন্য একটি বিশেষ বাহিনী তৈরি করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী জোর দিয়ে বলেন, “জামায়াতে ইসলামী কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? মানুষকে বিভ্রান্ত করা থেকে তাদের অবশ্যই বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াত নিজেদের ক্ষোভের জেরে জনগণের ওপর ‘পিআর’ (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব) চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, “পিআর, সংস্কার, গণভোট—এসব নানামুখী বিতর্ক সৃষ্টি করে তারা (জামায়াত) নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষ পিআর সম্পর্কে কিছুই জানে না।”

জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেছারুল হকসহ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

‘জামায়াত কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে?’ —প্রশ্ন রিজভীর

আপডেট সময় : ০৪:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫