ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি ভবনে বাড়তি নিরাপত্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আর কিছুক্ষণ পরেই। এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূল ফটকের প্রবেশ পথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সরেজমিন ঘুরে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের পুরো এলাকাতেই কড়া নিরাপত্তার পরিবেশ বিরাজ করছে। মূল প্রবেশ পথের সামনে অতিরিক্ত পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে এবং সেখানে স্থাপন করা হয়েছে শক্তিশালী ব্যারিকেড। তফসিল ঘোষণার দিনে কোনও প্রকার বিশৃঙ্খলা এড়াতে আগারগাঁও এলাকার যান চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা। ফলে সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এসময় সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যায়। 

ইসির নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তার রবিউল জানান, শেরে বাংলা নগর থানার পুলিশ ও ডিএমপি অতিরিক্ত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। র‍্যাব টহল দিচ্ছে প্রতিনিয়ত। 

এদিকে, বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। ভাষণে ভোটের তফসিল ও নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার আহ্বান জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি ভবনে বাড়তি নিরাপত্তা

আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫