ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

তফসিল ঘোষণার পর বেআইনিভাবে আন্দোলন করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট একটা নির্দেশনা এসেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা আন্দোলন, বেআইনিভাবে দাবি-দেওয়া নিয়ে রাস্তায় নামবেন পুরো বিষয়টা কঠোরভাবে দমন করা হবে। পুরো জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি, কেউ আসলে… অনেক গ্রুপই অপেক্ষা করতে চাচ্ছে না। তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও অনেক ধরনের আন্দোলনের চেষ্টা করছে। সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, এই বিষয়টা কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদের অনেুরোধ করবো, পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলবেন। তারা আপনাদের গত ছয় মাস বা ছয় বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা পরিসংখ্যান দেবেন এবং আমরা যা পরিসংখ্যান দেখছি এবং আমরা দেখছি যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।

তিনি বলেন, আমরা আশা করছি এবং সে বিষয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, আনসারদের ট্রেনিং শেষ পর্যায় বা শেষ হয়ে গেছে। বডি ক্যামেরা কীভাবে চালাতে হয়, সে নিয়ে ট্রেনিং হচ্ছে। সিসিটিভি নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ের পদায়ন অলরেডি হয়ে গেছে। ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি, জাতিকে যে… কথাটা প্রধান উপদেষ্টা বার বার বলছেন, একটা সুন্দর গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবে।

আন্দোলন নিয়ে গোয়েন্দা তথ্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা দেখছি, গত ১৬ মাসে ২ হাজার আন্দোলন হয়েছে। এই সরকারের একটা সিদ্ধান্ত ছিল, এগুলোকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা। এ জন্য এই ২ হাজার আন্দোলনের ক্ষেত্রে একবারও কোনও বুলেট ছোড়া হয়নি। কোনও রাবার বুলেট পর্যন্ত নিক্ষেপ করা হয়নি। খুব রেয়ার ক্ষেত্রে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা গরম একটু পানি বা কিছু কিছু ক্ষেত্রে লাঠিচার্জ, মৃদু লাঠিচার্জ, এর বাইরে কিছু হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। আপনি যদি আগে আমাদের ক্রাউড কন্ট্রোল প্রস্তুতিগুলো দেখেন, যেভাবে সৈরাচাররা করেছেন বা তারও আগে আপনি যদি দেখেন তার থেকে আমরা বলবো যে, আমরা যে ইউএন যেগুলো প্রটোকল আছে আপনার ক্রাউড কন্ট্রোলের যেগুলো প্রস্তুতি আছে সেগুলোকেই আমাদের পুলিশ প্রয়োগ করার চেষ্টা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব

আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫