ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ফিফা র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের অবনতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

তিন মাস পর আজ বৃহস্পতিবার প্রকাশিত নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে। বাংলাদেশের মেয়েদের র‍্যাঙ্কিং ছিল ১০৪। এক লাফে আগে তখন ২৪ ধাপ উন্নতি করেছিল ঋতুপর্ণা-আফঈদারা।  এবার মুদ্রোর উল্টো পিঠও দেখলো পিটার বাটলারের দল। এক লাফে ৮ ধাপ অবনতি হয়ে ১১২ তে নেমেছে। 

সবশেষ ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দুটি ম্যাচেই হেরেছে। মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হার দেখেছে। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি স্পেন শীর্ষে। এরপরই আছে যুক্তরাষ্ট। ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা রয়েছে ৩০ তম স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ ও নেপাল ৮৯ তম স্থানে রয়েছে। 

এছাড়া মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে। ৩ ধাপ এগিয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের অবনতি

আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫