ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বসছে রূফটপ সোলার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পাঁচটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে রূফটপ সোলার স্থাপন করা হচ্ছে। দিনাজপুর, খুলনা, বরিশাল, সিলেট ও কক্সবাজারে মোট ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) প্রণীত ‘নেট মিটারিং নীতিমালা-২০২৫’ অনুযায়ী এই স্থাপন কাজ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার বিকেএসপিতে রূফটপ সোলার স্থাপন বিষয়ে বিকেএসপি ও ট্রাইপ্যাক্স কোম্পানির মধ্যে চুক্তি সই হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম এবং ট্রাইপ্যাক্স কোম্পানির প্রোপ্রাইটর ইফতেখার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্ই অনুষ্ঠানে বিকেএসপি মহাপরিচালক বলেন, নবায়ণযোগ্য শক্তির অন্যতম উৎস হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারে যেমন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমবে, তেমনি প্রথাগত বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরশীলতাও কমে আসবে। যা স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। এটি নবায়ণযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও সাশ্রয়ী ব্যবস্থাপনার পাশাপাশি দূষণমুক্ত টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সময়োপযোগী উদ্যোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বসছে রূফটপ সোলার

আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫