ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কোর্ট ফির ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আদালতে বিভিন্ন কাজে কোর্ট ফির মাধ্যমে পরিশোধ করা অর্থের ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ওই দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা একত্রিত হয়েছি আইনজীবীদের যুক্তিযুক্ত দাবি নিয়ে। ইতোমধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে বর্তমান প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন আদালতের মাধ্যমে যে কোর্ট ফি রাজস্ব আদায় হয়, তার একটি টাকাও আজ পর্যন্ত কোনও সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেয় নাই। এ যুক্তিযুক্ত দাবি জানানোর পরও বিভিন্নভাবে তালবাহানা করে কালক্ষেপণ করা হচ্ছে।

তিনি বলেন, উপদেষ্টদের প্রতি দৃষ্ট আকর্ষণ করে বলতে চাই, আপনারা অবশ্যই দেখেছেন, গত বছর আদালতের মাধ্যমে কোর্ট ফির ১৭ হাজার কোটি ৬৭ লাখেরও বেশি টাকা জমা হয়। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি তাহলে আপনাদের আসন কেঁপে যাবে। আপনারা ওই চেয়ারে বসার ক্ষমতা হারিয়ে ফেলবেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। পরবর্তী কর্মসূচি ঘোষণার আগে আপনারা অবশ্যই বার কাউন্সিলের ফান্ডে ২০ ভাগ টাকা জমা দেবেন।

ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে ঢাকা আইনজীবী সমিতির নিচে আইনজীবীদের গণ-স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা সনদ নম্বর ও মোবাইল নম্বরসহ স্বাক্ষর করবেন।

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, আইনজীবীদের কল্যাণে দ্রুত ২০ ভাগ অর্থ দেওয়ার দাবি জানাই। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধনে আরও ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ অন্য আইনজীবীরা।

উল্লেখ্য, আদালতে জামিন পিটিশন, বেলবন্ড ও ওকালতনামাসহ বিভিন্ন দাফতরিক কাজে কোর্ট ফি মাধ্যমে রাজস্ব দেন আইনজীবীরা। কোর্ট ফির মাধ্যমে দেওয়া এসব অর্থ থেকে বাৎসরিক ২০ ভাগ অর্থ আইনজীবীদের কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করছেন আইনজীবীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোর্ট ফির ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবি

আপডেট সময় : ০২:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫