ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সৌদি ক্লাবগুলোর টার্গেট এখন সালাহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর থেকে তারার হাট এখন সৌদি প্রো লিগ। বড় তারকাদের সেখানে অংশগ্রহণ সেখানে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে নিয়েও চলছে তেমন আলোচনা। লিভারপুল ফরোয়ার্ডকে ভেড়াতে চায় সৌদি আরবের কয়েকটি ক্লাব!এমন তথ্য নিশ্চিত করেছেন সৌদি লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল।

কোচ আর্নে স্লট ও ক্লাবের সঙ্গে প্রকাশ্য বিবাদের পর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে জেতা ম্যাচের স্কোয়াডে ৩৩ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ডেকে রাখা হয়নি।

শনিবার লিডসের সঙ্গে ৩-৩ ড্রয়ের পরই সালাহ অভিযোগ করেন, লিভারপুলের বাজে ফর্মের দায় তার ওপর চাপানো হচ্ছে এবং স্লটের সঙ্গে তার সম্পর্ক মোটেও আর ভালো নেই। 

যদিও স্লট এসব অস্বীকার করে বলেছেন, প্রয়োজন হলে সালাহ দলে ফিরতে পারেন। কিন্তু এই অবস্থায় সৌদি লিগের কর্তারা জানাচ্ছেন, মিসরীয় এই তারকাকে দলে টানতে উৎসাহী কয়েকটি ক্লাব।

রিয়াদে ওয়ার্ল্ড ফুটবল সামিটে মুঘারবেল বলেছেন, ‘মোহাম্মদ সালাহকে সৌদি লিগে স্বাগত। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার দায়িত্ব ক্লাবগুলোর। অবশ্যই সালাহ আমাদের টার্গেটদের একজন।’

এপ্রিল মাসে দুই বছরের নতুন চুক্তিতে সই করা সালাহ জানুয়ারিতেই লিভারপুল ছাড়তে পারেন—এমন জোর গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। যদিও সৌদির এমন আগ্রহ নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আল-ইত্তিহাদের ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। তবে সালাহর সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের পর এবারই প্রথম কোনও লিগ কর্মকর্তা প্রকাশ্যে কথা বলেছেন। তবে সব সৌদি ক্লাবই যে আগ্রহী তা নয়। আল-খালুদ চেয়ারম্যান বেন হারবার্গ সরাসরি বলেছেন, সালাহ তাদের পরিকল্পনায় মোটেও খাপ খায় না। বরং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে তাদের পছন্দ হিসেবে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

সৌদি ক্লাবগুলোর টার্গেট এখন সালাহ

আপডেট সময় : ১২:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫