আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি বর্তমানে ক্যানসারে আক্রান্ত এবং ডিসেম্বরের মধ্যে দলটি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লেখেন, শামীম ওসমানের দাবি অনুযায়ী, তিনি ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে পলাতক নেত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরতে নিষেধ করেছেন। অতীতেও শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জন ছিল। তিনি প্রশ্ন তোলেন, শেষ পর্যন্ত কি তবে শেখ হাসিনাও একই অজুহাত দিয়ে দেশে না ফেরার কৌশল নেবেন?
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে দেশে পাঠানোর কথা বলা হলেও, দলটি এখন যে সংকটে রয়েছে তা কোনো কেমোথেরাপি দিয়েই সারানো সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যে দলটির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে তিনি দাবি করেন।


























