আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শ্রমিক নেতা কল্পনা আক্তার এবং চাকমা সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা রানী ইয়ান ইয়ানকে হিউম্যান রাইটস ডিফেন্ডার পুরস্কারে ভূষিত করেছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।
বুধবার (১০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের বাসভবনে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন হাইকমিশনার অজিত সিং।
কানাডিয়ান হাইকমিশন জানায়, তাদের গল্পগুলো একটি ন্যায্য এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য শক্তি, স্থিতিস্থাপকতা এবং আজীবন প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। কল্পনা আক্তার শ্রমিকদের অধিকার আদায়ের মাধ্যমে মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করেন এবং পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের উপদেষ্টা হিসেবে রানী ইয়ান একজন প্রতিশ্রুতিবদ্ধ আদিবাসী অধিকার নিয়ে সোচ্চার থাকেন।
বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও প্রচারে অর্থবহ অবদানের জন্য কল্পনা আক্তার ও রানী ইয়ান ইয়ানকে অভিনন্দন জানিয়ে কানাডিয়ান হাইকমিশন তাদের প্রতিশ্রুতিবদ্ধ মানবাধিকার রক্ষক হিসাবে স্বীকৃতি দিতে পেরে গর্বিত।
রিপোর্টারের নাম 






















