ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি জানান, আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্ধোধন করা হবে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে। গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে। দেশের মানুষকে সচেতন করেছে। গণমাধ্যম সহযোগিতা না করলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন এসআরএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, এসআরএফ-এর সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র সদস্য দিদারুল আলম, যুগ্ন সম্পাদক আফজাল হোসেন, কোষাধক্ষ্য কামরুল ইসলাম ফকির, অফিস সম্পাদক মো. মাঈনুল আহসানসহ সংগঠনের সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৯:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫