ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মানবাধিকার দিবসে মানবিক আন্দোলন বাংলাদেশের বর্ণাঢ্য পদযাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালির করেছে ‘মানবিক আন্দোলন বাংলাদেশ’ নামে আইনজীবীদের একটি সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে আবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফিরে আসে শোভাযাত্রাটি।
 
আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। মানবিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই শোভাযাত্রা ও র‌্যালিতে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির মুখ্য সংগঠক সুপ্রিম কোর্টের আইনজীবী মাকসুদ উল্লাহ।
 
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদাত হোসেন আদিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনারা খাতুন লাকী, কাজী রওশন দিল আফরোজ, মিজানুর রহমান টিটু ও সিদ্দিক আজাদ।
 
সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মাহবুব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

মানবাধিকার দিবসে মানবিক আন্দোলন বাংলাদেশের বর্ণাঢ্য পদযাত্রা

আপডেট সময় : ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫