ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সরকার ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৭২ টাকা ৩৫ পয়সা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭২ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে কেনা হচ্ছে এই ডাল। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে।

জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫