ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কারখানা শ্রমিক হত্যা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগের শহীদনগরে মনোমালিন্যের জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মো. আবির।

বুধবার (১০ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ জবানবন্দি গ্রহণ করেন।

ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি আবিরকে আদালতে হাজির করে পুলিশ। আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় লালবাগ থানার উপপরিদর্শক মো. নাজমুজ্জামান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে আবির ও নিহতের বন্ধু নিরবের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সেখানে মো. হোসেন নিরবের পক্ষ নেয়। সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে সমঝোতা হলেও বিষয়টি মেনে নেয়নি আবির। মঙ্গলবার বিকালে মো. হোসেনকে কারখানা থেকে বাড়িতে ফেরার পথে লালবাগ থানাধীন শহিদনগর দুলালের দোকানের সামনে পেছন থেকে পিঠে ছুরি মারে আবির। সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আবির ওই এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন ছিল ভাড়াটিয়া এবং কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতো। এ ঘটনায় গতকাল লালবাগ থানায় মামলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

কারখানা শ্রমিক হত্যা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫