ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানালো কওমি মাদ্রাসার সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সনদধারীদের নিকাহ রেজিস্ট্রার হওয়ার আইনি সুযোগ সৃষ্টি করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়েছে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

বুধবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান এ ধন্যবাদ জানান। 

এতে বলা হয়, নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাওয়ার যোগ্যতা হিসেবে আল-হাইআতুল উলয়ার দেওয়া দাওরায়ে হাদিসের সনদকে অন্তর্ভুক্ত করায় উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিবৃতিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার আবেদনের প্রেক্ষিতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উদ্যোগ ও চেষ্টায় এটি সম্ভব হয়েছে। এজন্য তাকেও আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে শুকরিয়া ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মুবারকবাদ। আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সবাইকে কল্যাণ দান করুন। আমীন।’

বিবৃতিতে আরও বলা হয়, দাওরায়ে হাদিসের সনদের মান কার্যকর হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করবো, আল-হাইআতুল উলয়ার আবেদন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দাওরায়ে হাদিস উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়ন এবং মাইগভ প্ল্যাটফর্মে ই-অ্যাপোস্টিল পদ্ধতিতে সত্যায়ন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দাওরায়ে হাদিসের সনদধারীদের জন্য দেশসেবার ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে আশু পদক্ষেপ গ্রহণ করবে। 

উল্লেখ্য, এর আগে গত রবিবার (৭ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে নিশ্চিত করেন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আইন উপদেষ্টা লেখেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানালো কওমি মাদ্রাসার সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি

আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫