ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ পত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং ডেকেছে। সেখানে বিষয়টি খোলাসা হতে পারে। 

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে এই দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যায়। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ের কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন, তবে কোন দলের হয়ে বা কোন আসন থেকে প্রার্থী হবে তা তিনি পরে জানাবেন। 
এছাড়া তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলেও জানান। আর পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস উইং জানাবে বলেও তিনি নিশ্চিত করেন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা: ইরান হামলা প্রসঙ্গে চীনের যুদ্ধবিরতির আহ্বান

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

আপডেট সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫